সাপ্টিবাড়ী কলেজে দুর্নীতি-জমি দখল, তদন্ত দাবি

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১০-১৩, ৯:৩১ AM / ৬৩
সাপ্টিবাড়ী কলেজে দুর্নীতি-জমি দখল, তদন্ত দাবি

 মোঃ আনিছুল ইসলাম রাজিব | লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি, জমি দখল ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগে কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা ও সাবেক সভাপতি রুহুল আমিন সরকারের বিরুদ্ধে তদন্ত দাবি উঠেছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে এলাকাবাসী, ভুক্তভোগী ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসক ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে বলা হয়, সহকারী অধ্যাপক রফিকুল আলম প্রায় ১৫ বছর কলেজে অনুপস্থিত থেকেও সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন। এছাড়া নিয়োগে অনিয়ম করে প্রায় ২০ লাখ টাকা এবং কলেজ তহবিল থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়।
অভিযোগে আরও বলা হয়, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজাউদ্দৌলা রাঙ্গা কলেজের ২৯ শতাংশ জমি নিজের দখলে নিয়ে চাষাবাদ করছেন, কিন্তু সেই আয় কখনও কলেজ তহবিলে জমা দেননি।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্তদের প্রভাব এতটাই প্রবল যে শিক্ষক ও কর্মচারীরা ভয়ভীতির মধ্যে রয়েছেন। তাদের বিরুদ্ধে কথা বললেই হয়রানি ও মিথ্যা মামলার আশঙ্কা তৈরি হয়।
তারা দ্রুত প্রশাসনিক তদন্ত, আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের পাশাপাশি দখলকৃত জমি ফেরত ও কলেজে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর