নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১১-১৫, ৭:০২ AM /
নড়াইলে স্বেচ্ছাসেবকদলের নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫০) হত্যা মামলার প্রধান আসামি রহমান খাকে (৫২) খুলনা থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। রহমান খাঁ শুক্তগ্রামের ছানোয়ার খানের ছেলে।

নিহতের ছোট ভাই বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নড়াইলের বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামে দত্তমোড়ের বাজার থেকে বাড়িতে ফেরার পথে মান্দার খানের বাড়ির পাশে কবরস্থানের সামনে প্রতিপক্ষের লোকজন তার ভাই মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। পূর্বশত্রুতা ও মাদক বেচাকেনায় বাধা দেয়ায় মাসুদ রানাকে হত্যা করা হয়। মাসুদের মাথায় কোপসহ বুক, হাত ও পায়ে আঘাতের চিহৃ ছিল। মাসুদ শুক্তগ্রামের সবর শেখের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই মাসুম শেখ বাদী হয়ে রহমান খাঁসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করা হয়।

এবিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযান চালিয়ে রহমান খাঁকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ মামলার ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে (৫৬) আগেই গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মাসুদ রানা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হলো।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর