চিলমারীতে বিশেষ চাহিদা শিশুদের ক্রীড়া উৎসব

dailymukti24 প্রকাশের সময় : ২০২৫-১২-০২, ৪:০৬ PM /
চিলমারীতে বিশেষ চাহিদা শিশুদের ক্রীড়া উৎসব

রুবেল মিয়া | চিলমারী, কুড়িগ্রাম

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অংশগ্রহণে ক্রীড়া আনন্দ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকালে রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে উৎসবের আয়োজন করা হয়।

জেলা ক্রীড়া অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ক্রীড়া কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোছাঃ রিকতা আখতার বানু (লুৎফা)।

উৎসবে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক বালক-বালিকা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলাধুলা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সুধীজনরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের বিনোদন শিশুদের মানসিক বিকাশে সহায়ক।

গ্রামবাংলা বিভাগের আরো খবর

মোসফিকা আক্তার, নওগাঁ প্রতিনিধি,  আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন মুনীর আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার‌ মশিউর রহমান।  আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও বৈষম্য রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীরা আজ আর পিছিয়ে নেই শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা ও উদ্যোক্তা খাতসহ সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি করা জরুরি।  অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতা, সংগ্রাম ও সাফল্যের জন্য নির্বাচিত ৫ জন অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ হাতে হাতে তাদের সম্মাননা তুলে দেন। সম্মাননা প্রাপ্ত নারীরা তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।  অনুষ্ঠানটি আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, নওগাঁ।  অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একযোগে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার করেন।

আরও খবর