ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১০, ৩:৪৯ PM /
ভূরুঙ্গামারীতে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

আতিকুর রহমান। কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপার সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফতাব উদ্দিন শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই এলাকার নামাপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ঘোড়ার গাড়িচালক ছিলেন।

এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় আসাদমোড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।