রোভার স্কাউটের সুবর্ণজয়ন্তীতে রামপাল সরকারি কলেজের সনদ অর্জন


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-২০, ৮:৩৫ PM /
রোভার স্কাউটের সুবর্ণজয়ন্তীতে রামপাল সরকারি কলেজের সনদ অর্জন

রামপাল প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা জেলা রোভার স্কাউটের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রশংসনীয় পরিবেশনার স্বীকৃতি হিসেবে সনদ অর্জন করেছেন।

বুধবার (২০ মে) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লার হাত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এ সনদ প্রদান করা হয়।

জানা যায়, তরুণদের দক্ষ, সুশৃঙ্খল ও সেবামূলক মনোভাবে গড়ে তুলতে রোভার স্কাউট দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাগেরহাট জেলা সুবর্ণজয়ন্তী রোভার মুট-২০২৬ উপলক্ষে গত ১৪ থেকে ১৮ মে আয়োজিত অনুষ্ঠানে রামপাল সরকারি ডিগ্রি কলেজের একঝাঁক দক্ষ স্কাউট অংশ নেন।

এসময় অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা সাংবাদিকদের বলেন, রোভার স্কাউট যুবকদের দক্ষ ও সেবামূলক মনোভাবে গড়ে তুলতে সহায়তা করছে। দেশের মানুষের বিপদ-আপদে রোভার স্কাউট সবসময় মানবতার সেবায় এগিয়ে আসে। এ গৌরবের অংশীদার হিসেবে আমাদের কলেজ থেকেও মোট ৯ জন শিক্ষার্থী এই বৃহৎ মিলনমেলায় অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, আয়োজন সফলভাবে সম্পন্ন করায় আয়োজক কমিটিসহ অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং শারীরিক শিক্ষা শিক্ষককে ধন্যবাদ জানাই।