কালীগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ, ক্ষয়ক্ষতির আশঙ্কা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-০১, ৮:৪৮ PM / ০ Views
কালীগঞ্জে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ, ক্ষয়ক্ষতির আশঙ্কা

রুপক আলী, কালীগঞ্জ :-
লালমনিরহাটের কালীগঞ্জে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ বিকেলে প্রতিপক্ষ ভবিরত জমি পরিমাপ করতে এসে ভুক্তভোগী রশিদা বেগমের বসতবাড়ি ও তার ক্রয়কৃত জমির সীমানা বুঝিয়ে না দিয়ে অন্য এক বিক্রেতার নিকট জমির সীমানা বুঝিয়ে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী রশিদা বেগমের দাবি, তিনি প্রতিপক্ষ ভবিরতের নিকট ১৯ শতাংশ জমি ক্রয় করলেও পরবর্তীতে নানা টালবাহানা ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে মাত্র ১২ শতাংশ জমি দলিল করে দেওয়া হয়। যার মধ্যে ৩৭৫৩ ও ৩৭৫৪ দাগে যথাক্রমে ৭ শতাংশ ও ৫ শতাংশ জমি রয়েছে। দলিল নম্বর ৫৬৯৫ ও ৫৭৩৬।
রশিদা বেগম আরও অভিযোগ করেন, ভবিরত তার নিকট বিক্রয়কৃত জমির প্রকৃত সীমানা বুঝিয়ে দেননি। এমনকি তার দাবিকৃত ১৯ শতাংশ জমির পরিবর্তে ১২ শতাংশ জমি দলিল করে দিয়েছেন।
এছাড়াও রশিদা বেগম জানান, তিনি দাতা আরামের নিকট থেকে ৩ শতাংশ, দাতা তাপসের নিকট থেকে ৪ দশমিক ৭৫ শতাংশ এবং অভি ও মানিক নামের দুই ভাইয়ের নিকট থেকে আরও ১৯ শতাংশ জমি ক্রয় করেছেন। সব মিলিয়ে তিনি মোট ৩৮ দশমিক ৭৫ শতাংশ জমি ক্রয় করলেও এখন পর্যন্ত তাকে জমির সঠিক পজেশন ও পরিমাপ বুঝিয়ে দেওয়া হয়নি বলে দাবি করেন।
এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান রয়েছে। স্থানীয়রা জানান, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন অভিযোগ দায়ের করা হয়নি।