ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর - দৈনিক মুক্তি

কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কুয়েত মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবা রানী স্থানীয় বাসিন্দা গোবিলালের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কোচিং শেষে বাড়ি ফিরছিল শিবা রানী। এ সময় কুয়েত মসজিদ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি শ্যালোমেশিনচালিত ট্রাকের সঙ্গে তার সংঘর্ষ ঘটে। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক যানটিকে আটক করার চেষ্টা করেন। এ সময় চালক সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়ি ও চালককে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, আটক চালক নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে বাবলু হোসেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি শান্ত করে চালক ও গাড়িটিকে থানায় নিয়ে এসেছে। তিনি আরও জানান, নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করতে সম্মত হয়নি। মরদেহের শেষকৃত্য (অগ্নিসংস্কার) সম্পন্ন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরিবহন সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনায় এক কিশোরীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাক

কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর

আপডেট সময় ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬