অপোর সঙ্গে নিশ্চিত করুন আপনার বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৬-১৬, ১১:৩৮ AM /
অপোর সঙ্গে নিশ্চিত করুন আপনার বিশ্বকাপের স্মরণীয় মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ফুটবলপ্রেমীদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে নতুন ক্যাম্পেইন চালু করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড OPPO। ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ শীর্ষক এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ভক্তদের খেলার প্রতিটি আবেগঘন মুহূর্ত উদযাপন এবং স্মরণীয় করে রাখার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

অপোর মতে, বিশ্বকাপের ট্রফি হয়তো একটি দল জিতবে, কিন্তু প্রতিটি সমর্থকেরই থাকবে নিজস্ব কিছু ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’। সেই মুহূর্তগুলোকে উদযাপন এবং সংরক্ষণ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের আওতায় ফুটবলপ্রেমীরা বিশেষ ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমে অংশ নিতে পারবেন। সেখানে ফুটবলভিত্তিক কুইজ, কাস্টমাইজড ফ্যান কার্ড তৈরি, ফেসবুক ও টিকটক চ্যালেঞ্জসহ নানা আয়োজন রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড, ক্যাপ, রিস্টব্যান্ড, কি-রিংসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।

অপোর নতুন রেনো১৫ সিরিজের স্মার্টফোনের মাধ্যমে ব্যবহারকারীরা খেলার উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো উন্নত ক্যামেরা প্রযুক্তির সাহায্যে ধারণ ও শেয়ার করতে পারবেন। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে বিশ্বকাপের স্মৃতি টুর্নামেন্ট শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা সম্ভব হবে।

ক্যাম্পেইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অপোর ভাষ্য অনুযায়ী, তার নেতৃত্ব, দৃঢ়তা এবং ফুটবলের প্রতি ভালোবাসা ব্র্যান্ডটির মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সংরক্ষণ করাই অপোর লক্ষ্য। বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন লাখো মানুষের আবেগকে একত্রিত করে এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ভক্তদের সেই আবেগ উদযাপনে অনুপ্রাণিত করা হবে।