

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান আলী পেয়েছেন ৫৩ ভোট।
শনিবার (২৪ অক্টোবর) রাণীশংকৈল ডিগ্রি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সুমন। এ ছাড়া সহসভাপতি পদে গোলাম রসুল, সহসাধারণ সম্পাদক পদে ফইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম, অর্থ সম্পাদক পদে আতাউর রহমান এবং কার্যকরী সদস্য পদে ফারাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ২৬৮ জন ভোটারের মধ্যে ২৪১টি ভোট পড়েছে।
প্রধান নির্বাচন কর্মকর্তা মহশিন আলী বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল।
আপনার মতামত লিখুন :