সালথায় উপজেলা ও ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-১১-১০, ১:৩৯ PM / ০ Views
সালথায় উপজেলা ও ঢাবি ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি ফিরোজ খান রাজ (২৬) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি এ.এস.এম. ফেরদাউসকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সালথা থানা রোড এলাকা থেকে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউসকে গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে উপজেলার গট্টি এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফিরোজ খান রাজ উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া গ্রামের মোমরেজ খানের ছেলে। অন্যদিকে ফেরদাউস উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।

দুই ছাত্রলীগ নেতার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউসকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে দুই ছাত্রলীগ নেতার গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়ে