শ্রীপুর থানার এসআই মতিউর পেলেন বিশেষ সম্মাননা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১৪, ৪:২৭ PM /
শ্রীপুর থানার এসআই মতিউর পেলেন বিশেষ সম্মাননা

আশিকুর রহমান সবুজ, গাজীপুর

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার হিসেবে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা পান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান। চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার সফল তদন্ত এবং রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।

গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে ডিসেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এসআই মতিউর রহমানকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয় এবং তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা যায়, শ্রীপুর থানায় যোগদানের পর থেকে এসআই মতিউর রহমান অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে কোনো ক্লু না থাকা জটিল হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধী শনাক্ত এবং তাদের আইনের আওতায় আনতে তিনি সাহসিকতা ও দক্ষতার পরিচয় দেন। তার এই সাফল্যে শ্রীপুর থানা পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়।

এই সাফল্য সম্পর্কে এসআই মতিউর রহমান বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি অনুপ্রেরণা বাড়ায়। আমি আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করছি। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে সাধারণ মানুষের সেবা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আরও উৎসাহিত করবে।”

এদিকে, তার এই অর্জনে শ্রীপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।