ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০২-০৫, ৩:১৫ PM /
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

নবীন মাহমুদ,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে নলছিটি পৌর এলাকার অনুরাগ গ্রামে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুইজনকে নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।