ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তানোরে জামায়াতের নির্বাচনী শেষ শোডাউন - দৈনিক মুক্তি

তানোরে জামায়াতের নির্বাচনী শেষ শোডাউন

তানোরে জামায়াতের শেষ নির্বাচনী গণমিছিল

সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী):

রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী শেষ গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তানোর উপজেলা পরিষদের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়।

মিছিলটি তানোর থানা মোড়, গোল্লাপাড়া বাজার, হলমোড় ও ব্র্যাক মোড় প্রদক্ষিণ করে তানোর জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় মিছিল ও পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান। তিনি তার বক্তব্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ওপর আস্থা ও ভরসা রাখা অপরিহার্য। জনগণের সমর্থন পেলে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।”

পথসভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী অঞ্চলের সিনিয়র নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা. ওবাইদুল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

পরে বাদ মাগরিব তানোর উপজেলার মুন্ডুমালা বাজারে আরেকটি গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শেষে আয়োজিত পথসভায় অধ্যাপক মুজিবুর রহমান আবারও উপস্থিত সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দলের পক্ষে জনসমর্থন কামনা করেন।

ট্যাক

তানোরে জামায়াতের নির্বাচনী শেষ শোডাউন

আপডেট সময় ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬