ঢাকা মহানগর ছাত্রদলের দায়িত্ব পেলেন আরিফুজ্জামান নিলয়


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০৫-০৩, ১১:৪৭ AM /
ঢাকা মহানগর ছাত্রদলের দায়িত্ব পেলেন আরিফুজ্জামান নিলয়

লালমনিরহাট প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের কৃতিসন্তান আরিফুজ্জামান নিলয় (জুয়েল)।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির কর্তৃক স্বাক্ষরিত ও প্রকাশিত কমিটির তালিকা অনুযায়ী তার এই পদে দায়িত্বপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর আরিফুজ্জামান নিলয় (জুয়েল) জানান, সংগঠনের আদর্শ ও নির্দেশনা অনুসরণ করে তিনি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাবেন।
তার এই দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।