

কালীগঞ্জ (লালমনিরহাট)
লালমনিরহাটের কালীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (২ মে) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজানুর রহমান এবং উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান।
এসময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৬টি পরিবারের মাঝে ৫০ বান্ডিল ঢেউটিন ও নগদ ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :