ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ প্রচারের পরে নড়েচড়ে বসল প্রশাসন,পীরগঞ্জে ৮ ইউপিতে তদন্ত কমিটি!  - দৈনিক মুক্তি

সংবাদ প্রচারের পরে নড়েচড়ে বসল প্রশাসন,পীরগঞ্জে ৮ ইউপিতে তদন্ত কমিটি! 

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদসহ ৮ টি ইউনিয়নে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণের নামে বিভিন্ন ইউনিয়নে নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কার্ড সরবরাহে অনিয়ম এবং তথ্যগত ত্রুটির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে এনটিভি অনলাইন ও একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের স্বাক্ষরিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যেখানে বলা হয় অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোঃ রাহেন বাদশা,সদস্য হিসেবে রয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আ. বা. মু. সাজেদুল বারী এবং বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুস সাদাত।
অফিস আদেশে বলা হয়েছে, অভিযুক্ত ইউনিয়নগুলোতে স্মার্ট হোল্ডিং কার্ড প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে অর্থ আদায়, কার্ড সরবরাহ এবং তথ্যগত ত্রুটিসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও রেকর্ডপত্র যাচাই করতে হবে। তদন্ত শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাক

আপডেট সময় ০৪:২৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬