ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মান্দায় পুলিশের অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার - দৈনিক মুক্তি

মান্দায় পুলিশের অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার

 মোসফিকা আক্তার, নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৪ জুন) বিকেলে মান্দা থানাধীন তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়াল পাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিকেল ৩টার দিকে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় মাদক তৈরির কার্যক্রমের অভিযোগে কয়েকটি বাড়ি ও আশপাশের স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৪০০ লিটার চোলাই মদ এবং মাদক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি চোলাই মদ উৎপাদনে ব্যবহৃত বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে।

অভিযান চলাকালে গ্রেফতার করা হয় মো. শাহিন (২৬) ও তার স্ত্রী মোছা. আয়েশা (২১)-কে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও দুইজন অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তারা হলেন মো. আলিমুদ্দিন (৫০) ও মো. সৈয়দ (৬০)। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

ট্যাক

আপডেট সময় ০২:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬