
নিজস্ব প্রতিনিধি | লালমনিরহাট
লালমনিরহাটে সামাজিক সংগঠন পথ এর উদ্যোগে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর লালমনিরহাট সদর উপজেলার এলজিইডি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় দেড়শত নিয়মিত স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পথ সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ক্লিনিক মালিক সমিতির সভাপতি আলাউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক সংগঠন পথ-এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল। বক্তারা স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মানবিক অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রতিবেদকের নাম 












