ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নতুন নেতৃত্ব - দৈনিক মুক্তি

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নতুন নেতৃত্ব

ঠাকুরগাঁও প্রতিনিধি

জেলা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ পুনরায় দায়িত্ব পেয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের লা-রোজা চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে এই তিনজনের নাম ঘোষণা করেন। একই সঙ্গে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে কার্যকরী কমিটিসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতৃবৃন্দ ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌসের কবর জিয়ারত করেন। এ সময় তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের যেকোনো বিপদ-আপদে পাশে থাকাই সংগঠনের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের পুরাতন কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক বিশাল রহমানসহ পাঁচ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব ঘোষণায় সংগঠনের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান।

ট্যাক

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নতুন নেতৃত্ব

আপডেট সময় ০১:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬