ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্যাংক লুটপাটকারীদের ছাড় নয়- সমাজকল্যাণ মন্ত্রী - দৈনিক মুক্তি

ব্যাংক লুটপাটকারীদের ছাড় নয়- সমাজকল্যাণ মন্ত্রী

ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে বক্তব্য রাখছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশের সম্পদ লুণ্ঠনকারী ও অর্থ পাচারকারীদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না এবং ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১২ জুন) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ বাস্তবায়নে আয়োজিত ‘উপজেলা পর্যায়ে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যারা মনে করছেন ব্যাংক লুটপাটকারী ও অর্থ পাচারকারীরা বিচারের বাইরে থাকবে, তারা গুজব ছড়াচ্ছেন এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন। দেশের সম্পদ বিদেশে পাচারকারী এবং ব্যাংক খাতকে দুর্বল করে দেওয়া ব্যক্তিদের সঙ্গে বর্তমান সরকারের কোনো আপস নেই।”

ব্যাংক পরিচালনায় রাজনীতিকরণের সমালোচনা করে তিনি বলেন, “ব্যাংকিং খাত অত্যন্ত সংবেদনশীল একটি ক্ষেত্র। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়। ব্যবসা-বাণিজ্য কিংবা ব্যাংক পরিচালনার আড়ালে কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অতীতের ব্যাংকিং খাতের অনিয়ম প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, “১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের সময় প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করতে হয়েছে। বর্তমান সরকার ব্যাংকিং খাতকে পুনর্গঠন ও শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছে।” একই সঙ্গে তিনি প্রকৃত শেয়ারহোল্ডারদের আইনগত অধিকার সুরক্ষার আশ্বাস দেন।

অনুষ্ঠানে তিনি দেশের ব্যাংকিং খাতের অতীত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এবং বিভিন্ন সময়ের সরকারের ভূমিকা নিয়ে নিজের মতামত তুলে ধরেন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন কাওসার শেখের সভাপতিত্বে এবং ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদ, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী আয়োজিত ইনোভেশন ও বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি স্টল অংশ নেয়। বিচারকদের মূল্যায়নে ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথম, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং বরাতীপুর মডেল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

ব্যাংক লুটপাটকারীদের ছাড় নয়- সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় ০৮:৪৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬