

লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের মামলার বাদী দেবদাস রায় বাবুলকে আদালত প্রাঙ্গন হতে নিষিদ্ধ সংগঠনের নেতা অভিযোগে আটক করেন লালমনিরহাট ডিবি পুলিশ।
আটককৃত দেবদাস রায় বাবুল কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান ও উপজেলা পূঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তবে ২০২৩ সালে শেষ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের পর এখনও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি প্রকাশিত বা দলীয় অনুমোদন হয়নি।
দেবদাস রায় বাবুলের পরিবার সুত্রে জানা গেছে তার বিরুদ্ধে কোন মামলা নেই। তিনি আদালতে যান জমি সংক্রান্ত্র একটি মামলার আপিলের তারিখ থাকার কারনে। আর সেখানেই প্রতিপক্ষের মোটা অর্থ পেয়ে পরিকল্পিত ভাবে আদালত প্রাঙ্গনে তাকে আটক করা হয়। যা আইনের পরিপন্থী বলে দাবি করেন তার পরিবার।
জানা গেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ নূর মোহাম্মদ গংদের সহিত তার একটি আদালতে মামলা চলমান ছিল। সেই মামলার বাদি হিসাবে তিনি আদালতে গেলে তাকে আটক করা হয়।
তার আটকের খবর ছড়িয়ে পড়লে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, কেউ কেউ মন্তব্য করছেন আওয়ামী লীগের পদ ধারী নেতারা মামলার আসামীরা রীতিমত ঘুরাফেরা করলেও তাদের দিকে প্রশাসনের দৃস্টি নেই। প্রশাসন জমি জমা সংক্রান্ত বিষয়গুলোতে অর্থের বিনিময়ে আটক করছেন বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার এক শর্তে হিন্দু সম্প্রদায়ের একজন বলেন- সামনে হিন্দুদের বড় উৎসব দূর্গাপূঁজা আসন্ন। আজকের ঘটনা কিসের ঈঙ্গিত বহন করে আমার জানা নেই।
আটক দেবদাস রায় বাবুল কে কালীগঞ্জ থানার একটি নাশকতার মামলায় অজ্ঞাত নামা আসামী বলে দেখানো হয়েছে। তার আটকের পর তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :