নাচোল সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


dailymukti24 প্রকাশের সময় : ২০২৬-০১-১২, ১২:৩৮ PM /
নাচোল সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ আতাউর রহমান, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইশরাফিল হকের সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোসাঃ ফাতেমা খাতুনের সঞ্চালনায় এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক গোলাম কবির মোল্লা এবং সহ-সম্পাদক শহিদুল হক। এসময় ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় মেধাতালিকায় সারাদেশে অষ্টম স্থান অধিকারী শিক্ষার্থী মাহফুজা খাতুনকে কলেজের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন কৃতি শিক্ষার্থী মাহফুজা খাতুনের পিতা খেসবা দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রশিদ, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।