রংপুরের পীরগঞ্জে প্রতিবন্ধী ও শারীরিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন। আজ বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের পিতা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মকবুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ আবু সাঈদের ভাই রমজান আলী, সাধারণ সম্পাদক আবু হোসেন,অর্থ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই হুইলচেয়ার বিতরণ কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।”
উপস্থিত উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগের জন্য শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এতে তাদের চলাফেরায় নতুন আশা ও স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে।
আপনার মতামত লিখুন :